স্মুথ পারফরম্যান্স, দীর্ঘস্থায়ী ব্যাটারি এবং দৈনন্দিন ব্যবহারের জন্য প্রয়োজনীয় বিভিন্ন স্মার্ট ফিচার নিয়ে টেকনো তাদের নতুন স্মার্টফোন ‘স্পার্ক ৫০’ বাংলাদেশের বাজারে এনেছে। এই সিরিজের অন্যতম আকর্ষণ হলো ‘স্পার্ক ৫০ ফাইভজি’, যা অত্যাধুনিক প্রজন্মের ফাইভজি কানেক্টিভিটি এবং শক্তিশালী পারফরম্যান্স প্রদান করে।
৬.৭৮ ইঞ্চি এইচডি ডিসপ্লেতে ১২০ হার্জ রিফ্রেশ রেট থাকায় স্ক্রলিং আরও স্বচ্ছন্দ হয় এবং নেট ব্রাউজিং ও গেমিংয়ের জন্য চমৎকার ভিজ্যুয়াল অভিজ্ঞতা পাওয়া যায়। ফোনটিতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৪০০ ফাইভজি+ প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা আধুনিক ব্যবহারকারীদের জন্য দ্রুত ফাইভজি পারফরম্যান্স নিশ্চিত করে এবং সারাদিনের কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে সহায়তা করে।
ফটোগ্রাফির জন্য এতে রয়েছে ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, যা দিয়ে স্পষ্ট ও প্রাণবন্ত ছবি তোলা সম্ভব। এছাড়াও, ৬৫০০ মিলি অ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারি এবং ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সারাদিনের নিরবচ্ছিন্ন ব্যবহার নিশ্চিত করবে। ফোনটির সুরক্ষায় মিলিটারি-গ্রেড প্রোটেকশন এবং আইপি৬৪ রেটিং অনুযায়ী ধুলোবালি ও পানি প্রতিরোধ ক্ষমতা রয়েছে। বাড়তি নিরাপত্তার জন্য ফোনের পাশে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যুক্ত করা হয়েছে। টেকনো এআই, ফ্রিলিংক ২.০ এবং আইওএস ডিভাইসের সাথে ইনস্ট্যান্ট ট্রান্সফার সুবিধা দৈনন্দিন যোগাযোগ ও কানেক্টিভিটিকে আরও স্মার্ট করে তুলবে।
বাজারে ‘স্পার্ক ৫০ ফোরজি’ ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে ১৭ হাজার ৪৯৯ টাকায় এবং ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে ১৯ হাজার ৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে (ভ্যাট প্রযোজ্য)। অন্যদিকে, ‘স্পার্ক ৫০ ফাইভজি’ ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনে ২৩ হাজার ৯৯৯ টাকায় (ভ্যাট প্রযোজ্য) পাওয়া যাচ্ছে।
রিপোর্টারের নাম 





















