ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

গাজীপুরে মাদ্রাসাছাত্রী অপহরণ: পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ, ওসি প্রত্যাহারের দাবি

গাজীপুরের শ্রীপুরে এক মাদ্রাসাছাত্রী অপহরণের ঘটনায় ভুক্তভোগীকে উদ্ধার করা হলেও মূল অভিযুক্ত এখনো পলাতক থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন পরিবার ও স্থানীয়রা। একইসঙ্গে, ঘটনার শুরু থেকে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাসির উদ্দিনের প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।

রোববার বিকেলে শ্রীপুর পৌর শহরের একটি মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর পিতা, স্থানীয় ইমাম ও খতিব মাওলানা হাদিউল ইসলাম অভিযোগ করেন, ঘটনার সময় তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ একাধিকবার ফোন করেও তাৎক্ষণিক কোনো সহায়তা পাননি। এমনকি শ্রীপুর থানার ওসির সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেও সাড়া মেলেনি। তার দাবি, সরাসরি যোগাযোগের পরও দ্রুত পুলিশ পাঠানো হয়নি এবং মামলা গ্রহণেও টালবাহানা করা হয়।

পরিবারের অভিযোগ, পুলিশ শুরু থেকেই ঘটনাটিকে ‘প্রেমঘটিত’ হিসেবে উপস্থাপনের চেষ্টা করে, যার ফলে সময়ক্ষেপণ হয় এবং মূল আসামি পালিয়ে যেতে সক্ষম হয়। এছাড়া, উপ-পরিদর্শক (এসআই) লাল চাঁনের বিরুদ্ধেও দায়িত্বে অবহেলা ও পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে।

ঘটনার বিবরণে জানা যায়, গত ১৪ এপ্রিল স্থানীয় সুরুজ মিয়ার ছেলে মো. আবিদসহ (২১) কয়েকজন জোরপূর্বক ওই শিক্ষার্থীকে তুলে নিয়ে যায়। পরদিন সকালে চাপের মুখে তাকে ফিরিয়ে দেওয়া হলেও, পরবর্তীতে আবার সশস্ত্র হামলা চালিয়ে পরিবারের সদস্যদের মারধর করে অস্ত্রের মুখে জিম্মি করে পুনরায় অপহরণ করা হয়। এ ঘটনায় ১৬ এপ্রিল ভোররাতে শ্রীপুর থানায় আবিদসহ ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২৫-৩০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।

ভুক্তভোগী পরিবারের দাবি, শিক্ষার্থীকে শ্রীপুর সরকারি কলেজের সামনে থেকে উদ্ধার করা হলেও পুলিশ জানায়, তাকে গত ১৮ এপ্রিল ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার নয়নপুর এমসি বাজার এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার স্থান নিয়ে পুলিশের ভিন্ন তথ্য নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্দুক হামলা: প্রাণ হারাল ৮ শিশুসহ ১০ জন

গাজীপুরে মাদ্রাসাছাত্রী অপহরণ: পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ, ওসি প্রত্যাহারের দাবি

আপডেট সময় : ১২:০১:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬