ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

অপরাধ দমনে ভাষানটেকে ৪৫০টি সোলার সড়ক বাতি বসাল ডিএনসিসি

রাজধানীর ভাষানটেক বস্তি এলাকায় নাগরিক নিরাপত্তা বৃদ্ধি ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। এই প্রকল্পের আওতায় বস্তির বিভিন্ন সরু গলি ও রাস্তায় ৪৫০টি সৌরবিদ্যুৎ চালিত বা সোলার এলইডি সড়ক বাতি স্থাপন করা হয়েছে। রোববার সন্ধ্যায় ভাষানটেক বেনারসি পল্লী এলাকায় আনুষ্ঠানিকভাবে এই বাতিগুলোর উদ্বোধন করেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিএনসিসি প্রশাসক বলেন, নিম্ন আয়ের মানুষের জীবনমান উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অন্যতম লক্ষ্য। এই সড়ক বাতিগুলো স্থাপনের ফলে রাতে চলাফেরা নিরাপদ হবে এবং মাদক ও ছিনতাইয়ের মতো অপরাধ হ্রাস পাবে। তিনি এই সম্পদগুলো রক্ষণাবেক্ষণের জন্য স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানান। বাতিগুলো সোলার প্যানেল চালিত হওয়ায় এটি জাতীয় গ্রিডের ওপর চাপ কমাবে এবং পরিবেশবান্ধব জ্বালানি নিশ্চিত করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব আব্দুর রহমান সানী। তিনি বলেন, বস্তি এলাকায় বসবাসকারী প্রায় দেড় লক্ষ মানুষের দীর্ঘদিনের দাবি ছিল পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা। এই আধুনিক এলইডি বাতি স্থাপনের ফলে নারী, শিশু ও বয়স্করা রাতে স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারবেন। প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে একটি নিরাপদ ও স্মার্ট সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছাতকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি, ১১টি সিলিং ফ্যান লুট

অপরাধ দমনে ভাষানটেকে ৪৫০টি সোলার সড়ক বাতি বসাল ডিএনসিসি

আপডেট সময় : ১০:৪৬:০৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬