ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

গুলশানে ২০ লাখ টাকা চাঁদা দাবি: গ্রেপ্তার ইউসুফ ২ দিনের রিমান্ডে

রাজধানীর গুলশান এলাকায় একটি নির্মাণাধীন বাড়িতে ঢুকে চাঁদা দাবি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে গ্রেপ্তার মো. ইউসুফকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। রোববার ঢাকার মহানগর ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ এই আদেশ প্রদান করেন।

মামলার বিবরণী থেকে জানা যায়, গুলশান-১ এলাকার একটি বাড়িতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলাকালে ইউসুফসহ অজ্ঞাতনামা ২০-২৫ জন ব্যক্তি সেখানে জোরপূর্বক প্রবেশ করে। তারা কাজ বন্ধ করতে বাধ্য করে এবং বাড়ির মালিকের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে কাজ করতে দেওয়া হবে না বলে হুমকিও দেয় তারা।

আদালতে পুলিশের পক্ষ থেকে ১০ দিনের রিমান্ড আবেদন করা হলেও শুনানি শেষে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান, এই চাঁদাবাজ চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে, তা উদ্ঘাটন করতে আসামিকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চুক্তি না মানলে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতু ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

গুলশানে ২০ লাখ টাকা চাঁদা দাবি: গ্রেপ্তার ইউসুফ ২ দিনের রিমান্ডে

আপডেট সময় : ০৭:১৫:০১ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬