ঢাকা ০৭:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

নওগাঁয় এক হাজার পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেপ্তার

নওগাঁর পোরশায় বিপুল পরিমাণ নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ শামীম চৌধুরী নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার বালিয়াচান্দা এলাকায় সারাইগাছী-সাপাহার আঞ্চলিক মহাসড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত শামীম সাপাহার উপজেলার চন্দুরা বাবুপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় পরিচালিত এই বিশেষ অভিযানে একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় শামীমের কাছে থাকা ব্যাগ থেকে ১ হাজার পিস ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত সুজুকি জিকসার মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।

পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে রোববার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এলাকায় মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুনামগঞ্জে সাড়ে ৩ লাখ শিশুকে হাম-রুবেলার টিকা দেওয়ার প্রস্তুতি

নওগাঁয় এক হাজার পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় : ০৬:০৬:০০ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬