ঢাকা ০৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

সাতক্ষীরায় চায়ের দোকানে মাদক ব্যবসা: ধরা পড়লেন পিতা ও পুত্র

সাতক্ষীরার শ্যামনগরে পুলিশের বিশেষ অভিযানে মাদক কেনাবেচার অভিযোগে পিতা ও পুত্রকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দিবাগত রাতে উপজেলার নওয়াবেঁকী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন আটুলিয়া ইউনিয়নের পশ্চিম বিড়ালক্ষ্মী এলাকার শাহানুর মোল্যা (৫৬) এবং তার ছেলে ফারুকুল ইসলাম বুলবুল (৩৩)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগর থানা পুলিশের একটি দল নওয়াবেঁকী বাজারের একটি চায়ের দোকানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে ওই দুজনকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে ফারুকুলের কাছ থেকে এবং দোকানের ভেতর থেকে মোট ৪০০ গ্রাম গাঁজা ও ৪৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই পিতা-পুত্র চায়ের দোকানের আড়ালে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন এবং স্থানীয় যুবসমাজের কাছে মাদক সরবরাহ করতেন। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেকুজ্জামান জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুনামগঞ্জে সাড়ে ৩ লাখ শিশুকে হাম-রুবেলার টিকা দেওয়ার প্রস্তুতি

সাতক্ষীরায় চায়ের দোকানে মাদক ব্যবসা: ধরা পড়লেন পিতা ও পুত্র

আপডেট সময় : ০৬:০৫:৪১ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬