ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

‘চারদিকে শুধু মিসাইলের বিকট শব্দ, ২০ দিন ভাত ছাড়াই কেটেছে’: ইরান ফেরত বাবুলের রোমহর্ষক বর্ণনা

ইরান ও ইসরায়েলের মধ্যকার সংঘাতের ভয়াবহ অভিজ্ঞতার কথা শুনিয়েছেন হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বাবুল মিয়া। দীর্ঘ সাত বছর ইরানে কাটানোর পর সম্প্রতি দেশে ফিরেছেন তিনি। যুদ্ধের দিনগুলোর কথা স্মরণ করে বাবুল জানান, টানা ২০ দিন তিনি ভাত খেতে পারেননি, কেবল শুকনো খাবার খেয়ে প্রাণ বাঁচিয়েছেন। আকাশে যুদ্ধবিমানের গর্জন আর চারদিকে মিসাইল হামলার বিকট শব্দে প্রতিটি মুহূর্ত কেটেছে চরম আতঙ্কে।

বাবুল মিয়া জানান, তিনি তেহরানের হাসিনাবাদ এলাকায় একটি লোহার কারখানায় কাজ করতেন। গত ২৮ ফেব্রুয়ারি ভোরে হঠাৎ বিকট শব্দে তাদের আবাসন কেঁপে ওঠে। এরপর থেকেই শুরু হয় বিভীষিকা। চোখের সামনেই মিসাইল হামলায় ভবন গুঁড়িয়ে যেতে দেখেছেন তিনি। টানা পাঁচ দিন পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় তারা ভেবেছিলেন বাবুল আর বেঁচে নেই। জীবনের ঝুঁকি নিয়ে কোনোমতে দূতাবাসে পৌঁছে দেশে ফেরার সুযোগ পান এই প্রবাসফেরত বাংলাদেশি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এলপিজির দাম বাড়লো, ১২ কেজি সিলিন্ডার ১৯৪০ টাকা

‘চারদিকে শুধু মিসাইলের বিকট শব্দ, ২০ দিন ভাত ছাড়াই কেটেছে’: ইরান ফেরত বাবুলের রোমহর্ষক বর্ণনা

আপডেট সময় : ০৩:৩৮:০৮ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬