ঢাকা ০৪:০৫ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

মির্জাপুরে হাত বাঁধা অবস্থায় ঝুট ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার সাটিয়াচূড়া এলাকা থেকে আতিকুর রহমান (৫০) নামে এক ঝুট ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে হাত বাঁধা অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। আতিকুর রহমান টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দশানী বকশিয়া গ্রামের বাসিন্দা ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে জামুর্কীস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, ব্যবসায়িক কোনো বিরোধের জেরে দুর্বৃত্তরা তাকে পরিকল্পিতভাবে হত্যা করে মহাসড়কের পাশে ফেলে রেখে গেছে।

মির্জাপুর থানা পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় নিহতের স্ত্রী শারমিন জাহান বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মির্জাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বজ্রপাতে ১২ জনের মৃত্যুতে জামায়াতের গভীর শোক, সতর্কতামূলক পদক্ষেপের দাবি

মির্জাপুরে হাত বাঁধা অবস্থায় ঝুট ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ

আপডেট সময় : ০২:২৯:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬