ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন কিশোরগঞ্জের প্রবাসী যুবক

সৌদি আরবের রাজধানী রিয়াদে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মো. আলমগীর হোসেন (২৮) নামে এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। গত শনিবার সকালে কাজে যাওয়ার পথে পেছন থেকে একটি দ্রুতগামী গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত আলমগীর কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়নের বাট্টা গ্রামের মো. রমজান আলীর ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, প্রায় দেড় বছর আগে পরিবারের সচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন আলমগীর। সেখানে তিনি ‘আল লিয়ান’ নামের একটি কোম্পানিতে শ্রমিক হিসেবে কাজ করতেন। তার মৃত্যুর খবরটি কোম্পানির সুপারভাইজার টেলিফোনের মাধ্যমে পরিবারকে নিশ্চিত করেন।

আলমগীরের অকাল মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের স্ত্রী জেসমিন আক্তার ও বৃদ্ধ বাবা-মা তাদের প্রিয়জনের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে এবং পাওনা ক্ষতিপূরণ আদায়ের বিষয়ে সরকারের সংশ্লিষ্ট মহলের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বড় ভাইয়ের মৃত্যুর খবর শুনে ছোট ভাইয়ের মৃত্যু, শোকের ছায়া বাঁশখালীতে

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন কিশোরগঞ্জের প্রবাসী যুবক

আপডেট সময় : ০২:২৪:২২ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬