ঢাকা ০২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

রংপুরে ফেন্সিডিলসহ স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার, দল থেকে বহিষ্কার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:৩৮:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

রংপুর মহানগরীতে গোয়েন্দা পুলিশের (ডিবি) এক বিশেষ অভিযানে ৭২ বোতল ফেন্সিডিলসহ মাহিগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাজেদুল ইসলাম শোয়েবকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাতে মহানগরীর খাসবাগ এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি ব্যাগ জব্দ করে পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল খাসবাগ এলাকায় অবস্থান নেয়। রংপুর রেলস্টেশনের দিকে যাওয়ার পথে সন্দেহভাজন শোয়েবকে তল্লাশি করা হলে তার কাছে থাকা কোডেন ফসফেটযুক্ত ফেন্সিডিল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত শোয়েব স্বীকার করেছেন যে, কুড়িগ্রাম সীমান্ত এলাকা থেকে সংগৃহীত এই মাদকের চালানটি তিনি ট্রেনের মাধ্যমে ঢাকায় পাঠানোর পরিকল্পনা করেছিলেন।

এই ঘটনার পরপরই সাজেদুল ইসলাম শোয়েবের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছে স্বেচ্ছাসেবক দল। দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে সংগঠন থেকে তাৎক্ষণিক বহিষ্কার করা হয়েছে বলে মহানগর স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে এক যৌথ বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিন দেশের যৌথ আয়োজনে ২০২৬ বিশ্বকাপ: ফুটবল ইতিহাসে নতুন অধ্যায়

রংপুরে ফেন্সিডিলসহ স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার, দল থেকে বহিষ্কার

আপডেট সময় : ০২:৩৮:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬