ঢাকা ০৬:১৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

জাফলংয়ে গভীর কূপ থেকে পিস্তল উদ্ধার, গ্রেফতার ৩

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:২৬:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটন কেন্দ্র জাফলংয়ে এক বিশেষ অভিযান চালিয়ে একটি দেশীয় পিস্তল উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন যুবককে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে জাফলংয়ের রসুলপুর এলাকায় একটি গভীর কূপের ভেতর থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—সিলেটের এয়ারপোর্ট এলাকার সুরমান আহমদ (২৫), ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের আতাউল মোস্তফা (৩১) এবং সিলেটের শাহপরান এলাকার টুটুল মিয়া (২৪)। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে সুরমানকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে দিনভর তল্লাশি চালিয়ে রাতে কূপের ভেতর থেকে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এই চক্রের সাথে অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে পুলিশের বড় অভিযান: ৪২ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

জাফলংয়ে গভীর কূপ থেকে পিস্তল উদ্ধার, গ্রেফতার ৩

আপডেট সময় : ০৬:২৬:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬