ঢাকা ০৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

ফেনীতে প্রসূতি মৃত্যুর ঘটনায় ৩ চিকিৎসকসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

ফেনীতে ভুল চিকিৎসায় নাঈমা আক্তার লিজা নামে এক প্রসূতির মৃত্যুর ঘটনায় তিন চিকিৎসকসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত বুধবার রাতে নিহতের বাবা মোহাম্মদ নুর করিম বাদী হয়ে ফেনী মডেল থানায় এই মামলাটি করেন। পুলিশ শুক্রবার সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেছে।

মামলার আসামিদের মধ্যে রয়েছেন—ওয়ান স্টপ মেটারনিটি ক্লিনিকের মালিক ডা. নাজমুল হক ভূঁইয়া, ডা. নাসরিন আক্তার মুক্তা, ফেনী প্রাইভেট হাসপাতালের মালিক ডা. আবদুল কাইয়ুম, পরিবার কল্যাণ পরিদর্শিকা গীতা রানী এবং ক্লিনিক ম্যানেজার আতিকুর রহমান। এদের মধ্যে আতিকুর রহমানকে ঘটনার দিনই স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করে এবং তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।

ভুক্তভোগী পরিবার জানায়, গত ১০ এপ্রিল প্রসব বেদনা নিয়ে লিজা ক্লিনিকে ভর্তি হন। অস্ত্রোপচারের পর অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে তাকে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকে চট্টগ্রামে নেওয়ার পথে তার মৃত্যু হয়। জেলা সিভিল সার্জন জানিয়েছেন, এ ঘটনায় তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা দিল ইরান

ফেনীতে প্রসূতি মৃত্যুর ঘটনায় ৩ চিকিৎসকসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ০১:৩৯:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬