ঢাকা ১১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

বিইউএফটিতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:১৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

সাংস্কৃতিক বৈচিত্র্য ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করেছে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি)। বিশ্ববিদ্যালয়ের ২৪টি ক্লাবের সম্মিলিত অংশগ্রহণে দিনব্যাপী এই উৎসবে ছিল প্রাণের স্পন্দন। ১৬ এপ্রিল আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।

উৎসবের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মোহাম্মদ নাছির এবং বিজিএমইএ-এর সহ-সভাপতি ভিদিয়া অমৃত খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র‍্যালি, সংগীত, নৃত্য, নাটক, ফ্যাশন শো এবং ঐতিহ্যবাহী মেলা।

ক্যাম্পাস প্রাঙ্গণে আয়োজিত এই মেলায় ৪৪টিরও বেশি স্টল স্থান পায়, যেখানে শিক্ষার্থীরা তাদের সৃজনশীল পণ্য ও ঐতিহ্যবাহী খাবার প্রদর্শন করেন। আয়োজকরা জানান, এ ধরনের উৎসব শিক্ষার্থীদের মধ্যে দেশীয় সংস্কৃতির বিকাশ এবং পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পুরো ক্যাম্পাস জুড়ে এদিন এক আনন্দঘন পরিবেশ বিরাজ করছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান যুদ্ধের প্রভাবে বিশ্ব অর্থনীতিতে দীর্ঘমেয়াদী পরিবর্তন

বিইউএফটিতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

আপডেট সময় : ০৮:১৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬