ঢাকা ১০:০৭ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

সন্দ্বীপে মিয়ানমারে সিমেন্ট পাচারের চেষ্টা নস্যাৎ, বোটসহ ৬৬০ বস্তা জব্দ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:৩১:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

চট্টগ্রামের সন্দ্বীপে অবৈধভাবে মিয়ানমারে পাচারের প্রস্তুতিকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ একটি ফিশিং বোট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বুধবার সকালে সন্দ্বীপের সারিকাইত গাছতলী ঘাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এই সাফল্য পায় বাহিনীটি।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ১০টার দিকে সারিকাইত আউটপোস্টের একটি দল এই অভিযান চালায়। এসময় একটি সন্দেহভাজন ফিশিং বোট তল্লাশি করে ৬৬০ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই সিমেন্টের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৬৩ হাজার টাকা।

অভিযান চলাকালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে পাচার কাজে ব্যবহৃত বোট ও মালামাল জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং চোরাচালান রোধে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের পুঁজিবাজারের পথিকৃৎ ইয়াওয়ার সাঈদ আর নেই

সন্দ্বীপে মিয়ানমারে সিমেন্ট পাচারের চেষ্টা নস্যাৎ, বোটসহ ৬৬০ বস্তা জব্দ

আপডেট সময় : ০৪:৩১:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬