ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

তানোরে শুরু হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা, অংশ নিচ্ছে সহস্রাধিক শিক্ষার্থী

দীর্ঘ বিরতি ও নানা অনিশ্চয়তা কাটিয়ে রাজশাহীর তানোরে শুরু হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫। বুধবার সকাল থেকে উপজেলার তিনটি নির্ধারিত কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এবারের পরীক্ষায় উপজেলার ১২৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন এনজিও চালিত ও কিন্ডারগার্টেন স্কুলের মোট ১ হাজার ৬৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে।

পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। কেন্দ্রগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের নজরদারি থাকবে বলে জানানো হয়েছে। দীর্ঘ সময় পর পুনরায় বৃত্তি পরীক্ষা শুরু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সীতাকুণ্ডে বর্ণিল আয়োজনে বর্ষবরণ: সংস্কৃতি ও ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রত্যয়

তানোরে শুরু হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা, অংশ নিচ্ছে সহস্রাধিক শিক্ষার্থী

আপডেট সময় : ১১:৩৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬