ঢাকা ০৪:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে টিসিবির গোডাউনে অগ্নিকাণ্ড, আগুন নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:১৭:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ডিলারের একটি গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই অগ্নিকাণ্ডে নয়,ন আলী (১৮) নামে এক ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার রাতে জেলার হাটবাকইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নাচোল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা এমদাদুল হক এবং নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। নিহত নয়ন আলী নাচোল উপজেলার হাটবাকইল গ্রামের আব্বাস আলীর ছেলে। তিনি ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

ফায়ার সার্ভিসের তথ্যমতে, রাতে হাটবাকইল এলাকার একটি দ্বিতল ভবনের নিচতলায় অবস্থিত টিসিবি ডিলারের গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নেভানোর সময় ফায়ার সার্ভিস কর্মীরা নয়নের মরদেহ উদ্ধার করেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। আগুনে প্রায় দেড় লাখ টাকার টিসিবির পণ্য পুড়ে গেছে, তবে ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় ১০ লাখ টাকার পণ্য উদ্ধার করা সম্ভব হয়েছে।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকোমল চন্দ্র দেবনাথ জানিয়েছেন, আগুন নেভাতে গিয়ে নয়নের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে টিসিবির গোডাউনে অগ্নিকাণ্ড, আগুন নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে টিসিবির গোডাউনে অগ্নিকাণ্ড, আগুন নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

আপডেট সময় : ০৩:১৭:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬