ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

নির্মাণের বছর না পেরোতেই ধসে পড়ল বিএমডিএর ওয়াকওয়ে

রাজশাহীর গোদাগাড়ীতে নির্মাণের এক বছর পার হওয়ার আগেই বৃষ্টির তোড়ে দেবে গেছে একটি দৃষ্টিনন্দন ওয়াকওয়ে। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) মাধ্যমে নির্মিত এই ওয়াকওয়েটি ধসে পড়ায় কাজের গুণগত মান নিয়ে তীব্র ক্ষোভ ও প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

জানা গেছে, উপজেলার সরমংলা খাড়ি এলাকাকে ইকো পার্ক হিসেবে গড়ে তুলতে খাড়ির পাশে গাইডওয়াল ও টাইলস বসানো এই ওয়াকওয়েটি নির্মাণ করা হয়েছিল। সম্প্রতি বৃষ্টির কারণে প্রায় ২০ মিটার এলাকা জুড়ে গাইডওয়ালটি খাড়ির দিকে হেলে পড়ে এবং ওয়াকওয়েটি দেবে যায়। বর্তমানে আশপাশের এলাকাগুলোতেও বড় ধরনের ফাটল দেখা দিয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই ওয়াকওয়ে নির্মাণের জন্য কোনো সুনির্দিষ্ট বাজেট ছিল না। বিএমডিএর একটি পাইপলাইন বসানোর প্রকল্পের অধীনে ১৬ লাখ টাকা ব্যয়ে এই সৌন্দর্যবর্ধনমূলক কাজটি করা হয়। স্থানীয়দের অভিযোগ, অত্যন্ত নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণেই নির্মাণের অল্প সময়ের মধ্যেই অবকাঠামোটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ বিষয়ে বিএমডিএর গোদাগাড়ী জোন-১-এর সহকারী প্রকৌশলী আব্দুল লতিফ জানান, বৃষ্টির কারণে কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ঠিকাদারের জামানত এখনো জমা থাকায় তাকে দিয়েই পুনরায় সংস্কার কাজ করিয়ে নেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সারাদেশে বর্ষার দাপট: নদ-নদীতে পানি বৃদ্ধি, বন্যার ঝুঁকিতে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চল

নির্মাণের বছর না পেরোতেই ধসে পড়ল বিএমডিএর ওয়াকওয়ে

আপডেট সময় : ১০:১৮:০৮ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬