ঢাকা ০৭:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

নাটোরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

নাটোরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শামীম সরদার (২৬) নামে এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে লালপুর উপজেলার নওপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নওপাড়া গ্রামের জালাল উদ্দিনের তিনতলা ভবনে কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে যান শামীম। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শামীম সরদার উপজেলার মোহরকয়া খাঁ পাড়া গ্রামের মোস্তাফিজুর রহমান নুহুর ছেলে। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহের ফুলপুরে সংস্কারের অভাবে বিধ্বস্ত সড়ক যোগাযোগ, জনদুর্ভোগ চরমে

নাটোরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

আপডেট সময় : ১০:৩০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬