ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

ইরানে যুদ্ধের বিভীষিকা কাটিয়ে ফেরা মামুনের চোখেমুখে এখনো আতঙ্কের ছাপ

জীবিকার তাগিদে দীর্ঘ ১১ বছর ইরানে কাটিয়ে সম্প্রতি দেশে ফিরেছেন হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার মামুন। তবে বিদেশের সেই রঙিন স্মৃতি এখন তার কাছে এক দুঃস্বপ্নের নাম। ইরানে অবস্থানকালে চোখের সামনে দেখা ভয়াবহ যুদ্ধ আর ক্ষেপণাস্ত্র হামলার ক্ষত এখনো তাকে তাড়িয়ে বেড়ায়। ঘুমের মধ্যেও যেন তিনি শুনতে পান কামানের গর্জন আর বোমার বিকট শব্দ।

মামুন জানান, যুদ্ধের সময় দিনরাত ২৪ ঘণ্টা এক চরম আতঙ্কের মধ্যে কেটেছে। কারখানার পাশে যখন মিসাইল পড়ত, তখন মনে হতো মৃত্যু বুঝি সুনিশ্চিত। ইন্টারনেটের অভাবে পরিবারের সঙ্গে যোগাযোগ করতে না পেরে এবং খাবারের সংকটে অনাহারে-অর্ধাহারে দিন পার করেছেন তিনি। এমনকি বোমার বিকট শব্দে তার শ্রবণশক্তিও ক্ষতিগ্রস্ত হয়েছে। ১১ বছর আগে ওমান হয়ে ইরানে পাড়ি জমানো এই প্রবাসী এখন নিজ গ্রামে ফিরে মানসিক ও শারীরিকভাবে বিপর্যস্ত অবস্থায় দিন কাটাচ্ছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাটোরের গুরুদাসপুরে কলেজে কাফনের কাপড় পার্সেল, শিক্ষক-কর্মচারীদের মধ্যে আতঙ্ক

ইরানে যুদ্ধের বিভীষিকা কাটিয়ে ফেরা মামুনের চোখেমুখে এখনো আতঙ্কের ছাপ

আপডেট সময় : ০৩:০৩:১৪ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬