ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

রেজিস্ট্রেশন জটিলতা কাটল, তিন মাস পর শাবিপ্রবিতে চালু হলো নতুন বাস

দীর্ঘ তিন মাস ধরে পড়ে থাকার পর অবশেষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নতুন বাসটি চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে। রোববার সকালে শিক্ষার্থীদের নিয়ে ক্যাম্পাস থেকে বাসটি গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়। মূলত গণমাধ্যমে এ সংক্রান্ত খবর আসার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত পদক্ষেপ গ্রহণ করে।

জানা গেছে, রেজিস্ট্রেশন সংক্রান্ত আমলাতান্ত্রিক জটিলতার কারণে নতুন বাসটি দীর্ঘ সময় ধরে অকেজো অবস্থায় পড়ে ছিল। এতে বিশ্ববিদ্যালয়ের পরিবহন সংকটে থাকা শিক্ষার্থীরা ভোগান্তির শিকার হচ্ছিলেন। গণমাধ্যমে বিষয়টি উঠে আসার মাত্র ছয় দিনের মাথায় প্রশাসন বিআরটিএ-র মাধ্যমে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে বাসটি চলাচলের উপযোগী করে তোলে।

বাসের চালক জানিয়েছেন, রেজিস্ট্রেশন প্রক্রিয়া চূড়ান্ত হলেও এখনো নম্বরপ্লেট পাওয়া যায়নি। তবে বিআরটিএ কর্তৃপক্ষ আপাতত নম্বরপ্লেট ছাড়াই বাসটি চালানোর বিশেষ অনুমতি দিয়েছে। আগামী কয়েক দিনের মধ্যেই বাসে স্থায়ী নম্বরপ্লেট লাগানো হবে। বাসের এই নতুন সংযোজন শিক্ষার্থীদের যাতায়াত ব্যবস্থায় কিছুটা স্বস্তি ফিরিয়ে আনবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশকে ভালোবাসব কর্মে, সততায়, শপথে এবং ত্যাগে: প্রধানমন্ত্রী

রেজিস্ট্রেশন জটিলতা কাটল, তিন মাস পর শাবিপ্রবিতে চালু হলো নতুন বাস

আপডেট সময় : ০১:৫০:১১ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬