ঢাকা ০৮:০১ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি মিললেও মাদরাসায় ভিন্ন চিত্র

দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চলতি সপ্তাহে টানা তিন দিনের ছুটি শুরু হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী এই সিদ্ধান্ত নিশ্চিত করা হয়েছে। তবে সাধারণ স্কুল-কলেজের তুলনায় মাদরাসাগুলোতে ছুটির এই নিয়মে কিছুটা ভিন্নতা দেখা গেছে।

শিক্ষা ক্যালেন্ডার অনুযায়ী, ১২ এপ্রিল বৈসাবি উৎসব, ১৩ এপ্রিল চৈত্র সংক্রান্তি এবং ১৪ এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। টানা তিন দিনের এই ছুটি শেষে আগামী ১৫ এপ্রিল বুধবার থেকে যথারীতি সব প্রতিষ্ঠানে পাঠদান ও প্রশাসনিক কার্যক্রম পুনরায় শুরু হবে।

অন্যদিকে, মাদরাসা শিক্ষা অধিদপ্তর জানিয়েছে যে তাদের নির্ধারিত ছুটির তালিকায় ১২ ও ১৩ এপ্রিল অন্তর্ভুক্ত নয়। ফলে মাদরাসাগুলোতে শুধুমাত্র ১৪ এপ্রিল পহেলা বৈশাখের দিন সাধারণ ছুটি থাকবে। এর ফলে সাধারণ স্কুল-কলেজের শিক্ষার্থীরা দীর্ঘ ছুটি পেলেও মাদরাসা পর্যায়ের শিক্ষার্থীদের কেবল একদিনের ছুটিতেই সীমাবদ্ধ থাকতে হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শর্ত না মানলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাতিলের হুঁশিয়ারি ইরানের

স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি মিললেও মাদরাসায় ভিন্ন চিত্র

আপডেট সময় : ০৭:২৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬