শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে সিরাত সিম্পোজিয়াম ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে রমজান মাসে অনুষ্ঠিত সিরাত পাঠ প্রতিযোগিতা এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত ভিডিও বক্তব্য প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মাসুক আহমেদ। তিনি শিক্ষার্থীদের মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন থেকে আদর্শ ও মানবিকতা শিক্ষা নেওয়ার আহ্বান জানান। শাবি ছাত্রশিবিরের সভাপতি মাসুদ রানা তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা বলেন, নৈতিক সমাজ গঠনে নবীর জীবনাদর্শের কোনো বিকল্প নেই। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে নগদ অর্থ, ক্রেস্ট ও সিরাত বিষয়ক গ্রন্থ বিতরণ করা হয়।
রিপোর্টারের নাম 

























