শিক্ষার্থীদের আরবি ভাষার জ্ঞান ও ভাষাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের উদ্যোগে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত ৮ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের আশুলিয়া ক্যাম্পাসের মিলনায়তনে এই শিক্ষামূলক কার্যক্রমটি সফলভাবে সম্পন্ন হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আরবি ভাষাবিদ অধ্যাপক ড. মাহমুদুল হাসান ইউসুফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান ও স্কুল অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিসের ডিন ড. আবু আইয়ুব মো. ইব্রাহিম। পুরো আয়োজনের সমন্বয়ে ছিলেন বিভাগের শিক্ষক কামরুজ্জামান খিজিরী ও মোহাম্মাদ সালেম আল-আজহারী।
আয়োজক শিক্ষকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের একাডেমিক উদ্যোগ শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা অর্জনের পাশাপাশি তাদের উচ্চশিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতে শিক্ষার্থীদের পেশাগত ও একাডেমিক উৎকর্ষ সাধনে এমন আরও বিশেষায়িত কর্মশালা আয়োজনের পরিকল্পনা রয়েছে বিশ্ববিদ্যালয়ের।
রিপোর্টারের নাম 

























