ঢাকা ০৯:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় বাংলাদেশি নারী নিহত

লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় দিপালী নামে এক প্রবাসী বাংলাদেশি নারী নিহত হয়েছেন। শুক্রবার বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে। গত বুধবার বৈরুতের হামরা এলাকায় নিজ কফিলের (নিয়োগকর্তা) পরিবারের সঙ্গে অবস্থানকালে ভয়াবহ বিমান হামলার শিকার হন তিনি।

নিহত দিপালী ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর হাজীগঞ্জ এলাকার শেখ মোফাজ্জলের মেয়ে। বর্তমানে তার মরদেহ বৈরুতের রফিক হারিরি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দূতাবাসের তথ্য অনুযায়ী, একই হামলায় দিপালীর নিয়োগকর্তা এবং তার পরিবারের বেশ কয়েকজন সদস্যও প্রাণ হারিয়েছেন।

একজন রেমিট্যান্স যোদ্ধার এমন মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে লেবাননের বাংলাদেশ দূতাবাস। নিহতের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দূতাবাস জানিয়েছে, ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহের পাশাপাশি প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অধ্যাদেশ ও সংস্কার ইস্যুতে সরকারের ইউ-টার্ন

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় বাংলাদেশি নারী নিহত

আপডেট সময় : ০৯:১৬:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬