ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

আমতলী প্রেসক্লাবের নতুন নেতৃত্বে রেজাউল ও সুমন, দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:৫৩:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

বরগুনা প্রতিনিধি: বরগুনার আমতলী প্রেসক্লাবের নতুন কমিটি নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে মো. রেজাউল করিম সভাপতি এবং মো. মনিরুজ্জামান সুমন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এই দুজনই দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণ করবেন।

শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১০টায় আমতলী ডাকবাংলো মিলনায়তনে প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিদায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম। বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান সুমন এবং আর্থিক প্রতিবেদন পেশ করেন অর্থ সম্পাদক মো. মতিয়ার রহমান।

সভায় প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট শাহাবুদ্দিন পান্না, খায়রুল বাশার বুলবুল, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ নুহুল আলম নবীন, সহ-সভাপতি মো. জসিম উদ্দিন হাওলাদার, নাসির মাহামুদ, কে এম সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মহসীন মাতুব্বর, আব্দুর রহমান, সাফায়াত মামুনসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আড়াইহাজারে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে এসআইকে ক্লোজড, পুলিশ লাইনে সংযুক্ত

আমতলী প্রেসক্লাবের নতুন নেতৃত্বে রেজাউল ও সুমন, দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণ

আপডেট সময় : ০৬:৫৩:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬