ঢাকা ০৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

গণভোটের রায় কার্যকর করার দাবিতে খেলাফত মজলিসের দেশব্যাপী বিক্ষোভ

গণভোটের রায় পূর্ণাঙ্গভাবে কার্যকর করার দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিস দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে। শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, গত ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের পাশাপাশি দেশের প্রায় ৭০ ভাগ জনগণ গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে রায় দিয়েছে। কিন্তু সরকার এই রায় বাস্তবায়নে গড়িমসি করছে বলে তিনি অভিযোগ করেন। তিনি অবিলম্বে জনআকাঙ্খা অনুযায়ী গণভোটের রায় বাস্তবায়নে সরকারের প্রতি জোর দাবি জানান। অন্যথায়, কঠোর আন্দোলনের মাধ্যমে এই দাবি আদায়ে তারা বাধ্য হবেন বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।

সমাবেশে দলটির কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল পল্টন মোড় সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এই একই ধরনের বিক্ষোভ কর্মসূচি সারাদেশেও পালন করেছে দলটি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভূমধ্যসাগরে মৃত্যুঝুঁকি ও লিবিয়ার ‘গেম ঘরে’ বন্দি বাংলাদেশিরা

গণভোটের রায় কার্যকর করার দাবিতে খেলাফত মজলিসের দেশব্যাপী বিক্ষোভ

আপডেট সময় : ০৪:৩৯:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬