ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

যুদ্ধবিরতি সত্ত্বেও হেজবুল্লাহকে লক্ষ্যবস্তু করার হুমকি ইসরাইলি প্রধানমন্ত্রীর

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:০০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হলেও হেজবুল্লাহর ওপর হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এর আগে, ইসরাইল জানিয়েছিল যে এই যুদ্ধবিরতি লেবাননের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তবে ইরান বলছে, লেবাননে ইসরাইলের এই ক্রমাগত হামলা যুদ্ধবিরতি চুক্তির একটি “গুরুতর লঙ্ঘন”।

নেতানিয়াহু বলেন, “আমাদের বার্তা পরিষ্কার; যারা ইসরাইলি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে কাজ করবে, তাদেরই লক্ষ্যবস্তু করা হবে। যতক্ষণ না আমরা উত্তর ইসরাইলের বাসিন্দাদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে পারছি, ততক্ষণ যেখানে প্রয়োজন সেখানেই হেজবুল্লাহর ওপর আমাদের হামলা চলবে।”

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) হেজবুল্লাহ মহাসচিব নাঈম কাসেমের ভাতিজা ও সচিব আলি ইউসুফ হারশিকে হত্যার ঘোষণা দেওয়ার পর নেতানিয়াহু এই ঘোষণা দিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালী থেকে মাইন সরাতে ন্যাটোর সহায়তা পাবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

যুদ্ধবিরতি সত্ত্বেও হেজবুল্লাহকে লক্ষ্যবস্তু করার হুমকি ইসরাইলি প্রধানমন্ত্রীর

আপডেট সময় : ০৯:০০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬