ঢাকা ১০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

২০২২-২৩ অর্থবছরে কর ছাড়ের পরিমাণ ১ লাখ কোটি ছাড়িয়েছে

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:৫৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশ সরকার ১ লাখ ৭ হাজার ১৩২ কোটি টাকার কর ছাড় দিয়েছে, যা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ২.৩৯ শতাংশ। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে। এই কর ছাড়ের পরিমাণ প্রত্যক্ষ কর আদায়ের প্রায় ৯৯ শতাংশের সমান।

প্রতিবেদনে দেখা গেছে, কর ছাড়ের প্রায় দুই-তৃতীয়াংশ বা ৬৯ শতাংশই দেওয়া হয়েছে উদ্যোক্তা বা প্রতিষ্ঠান পর্যায়ে। এর মধ্যে করপোরেট কর খাতে ছাড়ের পরিমাণ ৭৩ হাজার ৯৮৯ কোটি টাকা। এই ছাড় মূলত ক্ষুদ্রঋণ ও সামাজিক কল্যাণ, বিদ্যুৎ ও জ্বালানি, তৈরি পোশাক, বস্ত্র ও আনুষঙ্গিক খাতে বেশি দেওয়া হয়েছে।

অন্যদিকে, ব্যক্তিগত আয়কর খাতে ৩৩ হাজার ১৪৩ কোটি টাকার কর ছাড় দেওয়া হয়েছে, যা মোট কর ছাড়ের ৩১ শতাংশ। এর মধ্যে বেতন খাতের করছাড়ের পরিমাণ সবচেয়ে বেশি। এছাড়া, পোলট্রি ও মাছ চাষের সঙ্গে জড়িতদের এবং শেয়ারবাজারে বিনিয়োগকারীদেরও কর ছাড় দেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লেবাননে হিজবুল্লাহর ড্রোন হামলায় ১১ ইসরাইলি সেনা আহত, আশঙ্কাজনক ৩

২০২২-২৩ অর্থবছরে কর ছাড়ের পরিমাণ ১ লাখ কোটি ছাড়িয়েছে

আপডেট সময় : ০৮:৫৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬