রাজধানীর হাজারীবাগে পারিবারিক কলহের জেরে লামিয়া (১৯) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে হাজারীবাগ থানার সোনাগড় এলাকার একটি বাসায় এই ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় লামিয়ার লাশ উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রমতে, হাজারীবাগের সোনাগড় এলাকার ৮১ নম্বর বাসার পঞ্চম তলার একটি ফ্ল্যাটে লামিয়া তার স্বামী আজমান হোসেনের সঙ্গে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। পারিবারিক বিরোধের একপর্যায়ে লামিয়া নিজের কক্ষে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন বলে জানা গেছে।
স্বামী আজমান হোসেন বিষয়টি টের পেয়ে দ্রুত পুলিশে খবর দেন। এরপর হাজারীবাগ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লামিয়াকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য লাশ ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লামিয়া ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার নয়াপাড়া গ্রামের এমদাদুল হকের মেয়ে। এই ঘটনায় হাজারীবাগ থানায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
রিপোর্টারের নাম 

























