গণভোটের আলোকে জনরায় বাস্তবায়নে সরকারের গড়িমসি ও অবহেলার প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর ইসলামী ছাত্রশিবির। বুধবার বিকেলে নগরীর টমছমব্রীজ এলাকা থেকে শুরু হয়ে মিছিলটি কান্দিরপাড়সহ প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
বিক্ষোভ পরবর্তী সমাবেশে কুমিল্লা মহানগর ছাত্রশিবিরের সভাপতি হাছান আহমেদ অভিযোগ করেন, বিগত নির্বাচনে নানা অনিয়ম ও ভোট জালিয়াতির মাধ্যমে ক্ষমতা দখল করলেও বর্তমান সরকার জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। তিনি বলেন, দেশের ৭০ শতাংশ মানুষের সমর্থনপুষ্ট ‘জুলাই সনদ’ নিয়ে তালবাহানা করা হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
সমাবেশে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন না করা হয় এবং জনগণের রায়কে অবজ্ঞা করা হয়, তবে সরকারকে গণরোষের মুখে পড়তে হবে। মিছিলে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও মহানগর ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন এবং দ্রুত জনদাবি মেনে নেওয়ার আহ্বান জানান।
রিপোর্টারের নাম 
























