ঢাকা ১১:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কয়েস লোদীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি জানাজানি হওয়ার পর রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অজ্ঞাতনামা ব্যক্তি বা গোষ্ঠী বিভিন্ন ফেসবুক আইডির মাধ্যমে তাকে এই হুমকি প্রদান করে।

কয়েস লোদী জানান, বেশ কয়েকটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে তাকে লক্ষ্য করে কুরুচিপূর্ণ মন্তব্য ও হত্যার হুমকি দেওয়া হয়েছে। বিশেষ করে ‘মোহন লাল’ নামক একটি আইডি থেকে তাকে ৭২ ঘণ্টার মধ্যে পদত্যাগের আল্টিমেটামসহ চরম হুমকি দেওয়া হয়। সম্প্রতি হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স এবং প্রশাসনিক কিছু রদবদল নিয়ে তাকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচার চালানো হচ্ছিল, যার ধারাবাহিকতায় এই হুমকি আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় নিরাপত্তা চেয়ে তিনি সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে অবহিত করেছেন এবং এয়ারপোর্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন করেছেন। একজন জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতা হিসেবে এ ধরনের হুমকিকে তিনি উদ্বেগজনক বলে বর্ণনা করেছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা মেসি: রোনালদোর চোখে ‘যোগ্য কেবল মেসিই’

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কয়েস লোদীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

আপডেট সময় : ১০:০৯:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬