ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

সিন্ডিকেট ও চাঁদাবাজি বন্ধ করে বাজার নিয়ন্ত্রণের দাবি ইসলামী আন্দোলনের

নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে উল্লেখ করে বাজার নিয়ন্ত্রণে সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বুধবার এক বিবৃতিতে দলটির মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ বলেন, সিন্ডিকেট ও চাঁদাবাজির কারণেই বাজারে অস্থিরতা বিরাজ করছে।

বিবৃতিতে জানানো হয়, মুরগি, ভোজ্যতেল, চিনি ও সবজির দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো চরম সংকটে পড়েছে। বিশেষ করে এলপিজি সিলিন্ডারের নির্ধারিত দামের চেয়ে বাজারে অনেক বেশি মূল্যে বিক্রি হচ্ছে। যথাযথ তদারকি না থাকায় অতিমুনাফাখোর ব্যবসায়ীরা সুযোগ নিচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

একই বিবৃতিতে পারস্য সভ্যতা নিয়ে মার্কিন হুমকির তীব্র নিন্দা জানিয়ে একে মানবাধিকারের চরম লঙ্ঘন বলে অভিহিত করেন দলটির নেতারা। তারা মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধভাবে এ ধরনের হুমকির প্রতিবাদ জানানোর আহ্বান জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজায় শিশুদের লক্ষ্য করে সুপরিকল্পিত গণহত্যা চালাচ্ছে ইসরাইল: জাতিসংঘের তদন্ত প্রতিবেদন

সিন্ডিকেট ও চাঁদাবাজি বন্ধ করে বাজার নিয়ন্ত্রণের দাবি ইসলামী আন্দোলনের

আপডেট সময় : ০৯:৪০:৪২ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬