রাজধানীর বনানীতে ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের দায়ে নাসির শিকদার নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার ঢাকার শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এই রায় ঘোষণা করেন।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২০ সালের ৮ ফেব্রুয়ারি দুপুরে পূর্ব পরিচয়ের সূত্র ধরে নাসির শিকদার ১২ বছর বয়সী ভিকটিম শিশুটিকে কড়াইল বস্তির নিজ ঘরে ডেকে নেয়। সেখানে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে তাকে অচেতন করে ধর্ষণ করে। এর ফলে শিশুটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এই ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে বনানী থানায় নাসির শিকদারের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
রিপোর্টারের নাম 
























