ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

বন্যাদুর্গতদের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া

চট্টগ্রামের বন্যাদুর্গত পটিয়া, চন্দনাইশ, সাতকানিয়া ও বাঁশখালী উপজেলার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া। মাদরাসার পক্ষ থেকে দুই দিনে প্রায় এক হাজার ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। মাদরাসার মুহতামিম মুফতি একরাম হোসেন ওদুদীর নেতৃত্বে শিক্ষক ও স্বেচ্ছাসেবকদের একটি দল দুর্গম এলাকায় গিয়ে এই সহায়তা পৌঁছে দেন।

মানবিক এই কার্যক্রমের বিষয়ে মুফতি একরাম হোসেন ওদুদী বলেন, দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। প্রতিষ্ঠানটি অতীতেও জাতীয় যেকোনো সংকটে মানুষের সেবায় এগিয়ে এসেছে। তিনি সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান যেন তারা বন্যাদুর্গতদের সহায়তায় সম্মিলিতভাবে এগিয়ে আসেন। মাদরাসা কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত তাদের এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন্যাদুর্গতদের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া

বন্যাদুর্গতদের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া

আপডেট সময় : ১১:২৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬