ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

উচ্চশিক্ষার মানোন্নয়নে স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রতিশ্রুতি ইউজিসি চেয়ারম্যানের

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেছেন, উচ্চশিক্ষার সর্বোচ্চ নীতি নির্ধারণী প্রতিষ্ঠান হিসেবে ইউজিসির সক্ষমতা ও প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা বৃদ্ধিতে বর্তমান কমিশন দৃঢ়প্রতিজ্ঞ। নিয়োগ, পদোন্নতি ও পদায়নের ক্ষেত্রে যোগ্যতা ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে। মঙ্গলবার ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অধ্যাপক ড. মামুন আহমেদ আরও বলেন, দেশের ১৮০টি বিশ্ববিদ্যালয়ের অভিভাবক হিসেবে ইউজিসির দায়িত্ব অনেক। প্রাতিষ্ঠানিক মর্যাদা রক্ষায় কর্মকর্তা-কর্মচারীদের পারস্পরিক আস্থা ও পেশাদারিত্বের সাথে কাজ করতে হবে। কমিশনের জনবল সক্ষমতা বাড়ানো, ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং বঞ্চনা ও বৈষম্য নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতিও দেন তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন্যাদুর্গতদের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া

উচ্চশিক্ষার মানোন্নয়নে স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রতিশ্রুতি ইউজিসি চেয়ারম্যানের

আপডেট সময় : ১১:২৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬