ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

সংসদে আওয়ামী লীগের বিচারের দাবি: শেখ হাসিনাকে দেশে ফেরানোর আহ্বান

জাতীয় সংসদে রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের বিচার এবং গণহত্যার দায়ে অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জোর দাবি উঠেছে। মঙ্গলবার সংসদের কার্যপ্রণালী বিধির ৬৮ ধারায় ‘জুলাই গণঅভ্যুত্থান ও গণহত্যার বিচার’ বিষয়ক আলোচনায় বিরোধী দলের সংসদ সদস্যরা এই দাবি উত্থাপন করেন।

আলোচনায় অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, বর্তমান সরকার জুলাই হত্যাকাণ্ডের বিচার করতে বদ্ধপরিকর এবং আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত চলছে। তিনি আরও বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে কোনো ছাড় পাবেন না, তাকে সরাসরি গ্রেফতার করা হবে। এছাড়া রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কার এবং ভবিষ্যতে ফ্যাসিবাদের পুনরাবৃত্তি রোধে সংবিধান সংশোধনের ওপর গুরুত্বারোপ করেন তিনি। আহত বিপ্লবীদের চিকিৎসা ও জুলাই স্মৃতি জাদুঘর নির্মাণের বিষয়টিও আলোচনায় উঠে আসে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন্যাদুর্গতদের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া

সংসদে আওয়ামী লীগের বিচারের দাবি: শেখ হাসিনাকে দেশে ফেরানোর আহ্বান

আপডেট সময় : ১১:২১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬