ঢাকা ১১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

ভাঙ্গুড়ায় অভিযান: দেড় লাখ টাকার নিষিদ্ধ জাল ধ্বংস, গোডাউন সিলগালা

পাবনার ভাঙ্গুড়ায় মৎস্য সম্পদ রক্ষায় বিশেষ অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার উপজেলার নৌবাড়িয়া গ্রামে পরিচালিত এ অভিযানে প্রায় দেড় লাখ টাকা মূল্যের নিষিদ্ধ ‘চায়না দুয়ারী’ জাল জব্দ করা হয়। জব্দকৃত জালগুলো পরবর্তীতে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

অভিযানে নিষিদ্ধ জাল পরিবহনের দায়ে মিলন (৩৬) নামের এক যুবককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া জাল মজুত রাখার একটি গোডাউন সিলগালা করে দিয়েছে প্রশাসন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান জানান, মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী এই অভিযান পরিচালিত হয়েছে এবং জনস্বার্থে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে বালু উত্তোলনে বাধা দেওয়ায় রাবার বাগানের ৪ কর্মকর্তাকে কুপিয়ে জখম

ভাঙ্গুড়ায় অভিযান: দেড় লাখ টাকার নিষিদ্ধ জাল ধ্বংস, গোডাউন সিলগালা

আপডেট সময় : ১০:১২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬