বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও গণতন্ত্রের এক উজ্জ্বল দৃষ্টান্ত। এখানে সব ধর্মের মানুষ একে অপরের বিপদে-আপদে পাশে দাঁড়ায় এবং ধর্মীয় উৎসবগুলো মিলেমিশে পালন করে। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি প্রতিবেশী দেশ ভারতে সংখ্যালঘু ও মুসলমানদের ওপর চলমান নির্যাতনের তীব্র নিন্দা জানান। তিনি বলেন, বাংলাদেশে ধর্মীয় উগ্রবাদের কোনো স্থান নেই এবং এখানে সবাই সমান নাগরিক সুবিধা ভোগ করে। ভারত সরকারকে অবিলম্বে সব ধরনের ধর্মীয় নিপীড়ন বন্ধ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে প্রতিবেশী দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করা কাম্য নয়।
রিপোর্টারের নাম 




















