জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি দেশবাসীকে শপথ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বৈষম্যহীন, গণতান্ত্রিক ও ন্যায়বিচারভিত্তিক একটি মানবিক বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমেই কেবল শহীদদের রক্তের ঋণ কিছুটা হলেও পরিশোধ করা সম্ভব। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।
বিবৃতিতে তিনি উল্লেখ করেন, ২০২৪ সালের ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের আত্মত্যাগ পুরো জাতিকে নাড়িয়ে দিয়েছিল। এই ঘটনা বৈষম্যবিরোধী আন্দোলনকে একটি সফল গণঅভ্যুত্থানে রূপান্তর করে। দীর্ঘদিনের স্বৈরাচারী শাসনের পতনের লক্ষ্যে রাজপথে নেমে আসা ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলিবর্ষণের ফলে প্রায় দেড় হাজার মানুষ প্রাণ হারান এবং হাজার হাজার মানুষ পঙ্গুত্ববরণ করেন। তাদের এই ত্যাগের ইতিহাস জাতীয় জীবনে চিরস্মরণীয় হয়ে থাকবে।
রিপোর্টারের নাম 





















