ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

অতিকথন পরিহার করে শিক্ষামন্ত্রীর দূরদর্শিতার আহ্বান অভিভাবক ফোরামের

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা আয়োজন এবং পরীক্ষার্থীদের নিয়ে করা বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে ঢাকা শিক্ষা বোর্ড ঘেরাও ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি। এই প্রেক্ষিতে অভিভাবক ঐক্য ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলু শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনকে অতিকথন পরিহার করে আরও দূরদর্শী হওয়ার পরামর্শ দিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, ১২ ও ১৩ তারিখের ভারী বর্ষণে জনজীবন বিপর্যস্ত হওয়ার আগেই যদি সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হতো, তবে এমন পরিস্থিতির সৃষ্টি হতো না। শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত প্রচেষ্টার প্রশংসা করলেও, তার সাম্প্রতিক কিছু মন্তব্যের কারণে সৃষ্ট বিতর্কের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। দেশের স্বার্থে এবং শিক্ষা ব্যবস্থার স্থিতিশীলতা রক্ষায় মন্ত্রীকে আরও সচেতন ও কৌশলী হওয়ার আহ্বান জানানো হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন্যাদুর্গতদের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া

অতিকথন পরিহার করে শিক্ষামন্ত্রীর দূরদর্শিতার আহ্বান অভিভাবক ফোরামের

আপডেট সময় : ১১:২৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬