ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

আদালত প্রাঙ্গণে জয় বাংলা স্লোগান নিয়ে উত্তাপ: তোপের মুখে আ.লীগপন্থি আইনজীবীরা

ঢাকার মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে জয় বাংলা স্লোগান দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা বিএনপি সমর্থিত আইনজীবীদের তোপের মুখে পড়েছেন। মঙ্গলবার শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার শুনানি শেষে আদালত চত্বরে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুনানি শেষে আসামি পক্ষের আইনজীবীরা মামলার বিষয়ে ব্রিফিং করার সময় বিএনপি সমর্থিত আইনজীবীরা তাদের ঘিরে ধরেন। এক পর্যায়ে তাদের ধাক্কাতে ধাক্কাতে ঢাকা আইনজীবী সমিতির কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে জিজ্ঞাসাবাদ শেষে তাদের সতর্ক করে ছেড়ে দেওয়া হয়। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা জানান, এটি ব্যক্তিগত বা অন্য কোনো কারণে ঘটে থাকতে পারে এবং বিষয়টি আইনজীবী সমিতির ভেতরেই মীমাংসা করা হয়েছে। তবে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা দাবি করেছেন, স্লোগান দেওয়ার কারণেই তাদের হেনস্তা করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন্যাদুর্গতদের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া

আদালত প্রাঙ্গণে জয় বাংলা স্লোগান নিয়ে উত্তাপ: তোপের মুখে আ.লীগপন্থি আইনজীবীরা

আপডেট সময় : ১১:২৫:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬