রাজধানীর ভাষানটেক ও পল্লবী এলাকায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরা শাখা। মঙ্গলবার দুপুরে স্থানীয় বাসিন্দাদের হাতে ফুড প্যাকেট ও রান্না করা খাবার তুলে দেওয়া হয়। এছাড়া ক্ষতিগ্রস্ত মসজিদ ও মাদরাসায় ফ্যানসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয়েছে।
ত্রাণ বিতরণকালে বক্তারা বলেন, জনগণের ট্যাক্সের টাকার সঠিক ব্যবহার নিশ্চিত করা সিটি কর্পোরেশনের দায়িত্ব। জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগের অভাব রয়েছে বলে অভিযোগ করেন তারা। যতদিন না রাজধানী জলাবদ্ধতামুক্ত হচ্ছে, ততদিন ক্ষতিগ্রস্তদের পাশে থাকার অঙ্গীকার করেছে সংগঠনটি। ত্রাণ বিতরণ কার্যক্রমে স্থানীয় নেতাকর্মী ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 
























