ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

চট্টগ্রাম বাদে দেশের সব কেন্দ্রে এইচএসসি পরীক্ষা অব্যাহত

ভারী বর্ষণ ও দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে উদ্ভূত এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের উদ্বেগ ও নিরাপত্তার বিষয়টি সরকার সর্বোচ্চ গুরুত্বের সাথে দেখছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহদী আমিন জানিয়েছেন, সার্বিক পরিস্থিতি পর্যালোচনার পর চট্টগ্রাম বোর্ড ব্যতীত দেশের অন্যান্য সকল কেন্দ্রে পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি জানান, সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের সাথে আলোচনার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তা ও তাদের শিক্ষাজীবনের ধারাবাহিকতা রক্ষা করাই বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার। চট্টগ্রাম বাদে দেশের অন্যান্য অঞ্চলে পরিস্থিতির উন্নতি হওয়ায় পরীক্ষাগ্রহণের অনুকূল পরিবেশ বিদ্যমান রয়েছে বলেও তিনি নিশ্চিত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন্যাদুর্গতদের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া

চট্টগ্রাম বাদে দেশের সব কেন্দ্রে এইচএসসি পরীক্ষা অব্যাহত

আপডেট সময় : ১১:২৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬