ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

সাভারে মহাসড়কে মিছিল করার সময় ১৩ নেতাকর্মী আটক

ঢাকার সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টাকালে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার উপজেলার ভাঙা ব্রিজ এলাকায় টহলরত পুলিশের সামনে ব্যানার ও লাঠিসোঁটা নিয়ে মিছিল করার সময় তাদের আটক করা হয়।

সাভার মডেল থানা পুলিশ জানায়, মিছিলটি দেখে পুলিশ ধাওয়া দিলে অনেকে পার্শ্ববর্তী জলাশয়ে ঝাঁপ দিয়ে পালিয়ে যান। আটককৃতদের মধ্যে কয়েকজন পেশাদার গাড়িচালক রয়েছেন। সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নুর মোহাম্মদ জানিয়েছেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন্যাদুর্গতদের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া

সাভারে মহাসড়কে মিছিল করার সময় ১৩ নেতাকর্মী আটক

আপডেট সময় : ১১:২১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬