টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চট্টগ্রামের সীতাকুণ্ডের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। উপকূলীয় জেলেপল্লি থেকে শুরু করে পাহাড়ের পাদদেশের দুর্গম জনপদ—সবখানেই এখন বন্যার পানি। ঘরবাড়ি ডুবে যাওয়ায় এবং সুপেয় পানির তীব্র সংকটে চরম মানবেতর জীবনযাপন করছেন হাজারো মানুষ। বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধরা পড়েছেন ভয়াবহ অনিশ্চয়তায়।
এই দুর্যোগকালীন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় শুরু থেকেই মাঠে সক্রিয় রয়েছে সীতাকুণ্ড উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলামের নেতৃত্বে প্রশাসনের একাধিক টিম দুর্গম জঙ্গল সলিমপুর, ত্রিপুরা পল্লি এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নে আশ্রয় নেওয়া পানিবন্দি মানুষের কাছে খাদ্যসামগ্রী, বিশুদ্ধ পানি, শুকনো খাবার, শিশুখাদ্য ও জরুরি ওষুধ পৌঁছে দিচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রশাসনের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
রিপোর্টারের নাম 



















