লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার দরবেশপুর ইউনিয়নের পশ্চিম শোশালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অভাবনীয় ফলাফল অর্জন করেছে। বিদ্যালয়টি থেকে পরীক্ষায় অংশ নেওয়া ১৩ জন শিক্ষার্থীর মধ্যে ১২ জনই বৃত্তি লাভ করে সাফল্যের এক অনন্য নজির স্থাপন করেছে। বিদ্যালয়ের সাফল্যের এই হার ৯২ দশমিক ৩০ শতাংশ।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ সেলিম হোসেন জানান, বৃত্তিপ্রাপ্ত ১২ জন শিক্ষার্থীর মধ্যে ৭ জন ট্যালেন্টপুল এবং ৫ জন সাধারণ গ্রেডে উত্তীর্ণ হয়েছে। শিক্ষকদের নিবিড় পাঠদান, শিক্ষার্থীদের কঠোর অধ্যবসায় এবং অভিভাবকদের সার্বিক সহযোগিতার ফলেই এই সাফল্য সম্ভব হয়েছে। এমন অর্জনে বিদ্যালয় পরিচালনা কমিটি এবং স্থানীয় এলাকাবাসী উচ্ছ্বাস প্রকাশ করেছেন। বিদ্যালয় কর্তৃপক্ষ ভবিষ্যতে শিক্ষার এই মান ধরে রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে।
রিপোর্টারের নাম 




















