ঢাকা ১১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

পেকুয়ায় বন্যাদুর্গতদের পাশে সরকার, ত্রাণ বিতরণ করলেন প্রতিমন্ত্রী

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় কক্সবাজারের পেকুয়া উপজেলায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। মঙ্গলবার উপজেলার বিভিন্ন বন্যাকবলিত এলাকা পরিদর্শনকালে তিনি দুর্গতদের সার্বিক খোঁজখবর নেন এবং সরকারি সহায়তার আশ্বাস দেন।

প্রতিমন্ত্রী সদর, মগনামা ও টইটং ইউনিয়নের বিভিন্ন আশ্রয়কেন্দ্র ও পানিবন্দি এলাকা ঘুরে দেখেন। তিনি বলেন, বর্তমান সরকার দুর্যোগের শুরু থেকেই মানুষের পাশে রয়েছে এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখা হবে। এ সময় জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ স্থানীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী অচিরেই দুর্গত এলাকায় ত্রাণ কার্যক্রম আরও জোরদার করার নির্দেশনা প্রদান করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে বালু উত্তোলনে বাধা দেওয়ায় রাবার বাগানের ৪ কর্মকর্তাকে কুপিয়ে জখম

পেকুয়ায় বন্যাদুর্গতদের পাশে সরকার, ত্রাণ বিতরণ করলেন প্রতিমন্ত্রী

আপডেট সময় : ১০:১৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬