ঢাকা ১১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

দিল্লি থেকে হুঙ্কারে লাভ নেই, সীমানায় এলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

বিদেশে বসে যারা দেশের পরিস্থিতি নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন বা আত্মসমর্পণের হুমকি দিচ্ছেন, তাদের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি স্পষ্ট জানিয়েছেন, বাংলাদেশের প্রচলিত আইনে তাদের আত্মসমর্পণের কোনো সুযোগ নেই। তারা দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে চিহ্নিত, তাই দেশের সীমানায় পা রাখার সঙ্গে সঙ্গেই তাদের গ্রেপ্তার করা হবে।

জাতীয় সংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান ও গণহত্যার বিচার’ শীর্ষক আলোচনায় মন্ত্রী আরও বলেন, জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া দ্রুত গতিতে এগিয়ে চলছে। এ পর্যন্ত ১৬টি তদন্ত সম্পন্ন হয়েছে এবং বেশ কয়েকটি মামলার রায় ঘোষণা করা হয়েছে। তিনি পুনর্ব্যক্ত করেন যে, দেশে ফ্যাসিবাদী কোনো শক্তির পুনর্বাসনের সুযোগ আর কখনোই তৈরি হতে দেওয়া হবে না।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে বালু উত্তোলনে বাধা দেওয়ায় রাবার বাগানের ৪ কর্মকর্তাকে কুপিয়ে জখম

দিল্লি থেকে হুঙ্কারে লাভ নেই, সীমানায় এলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

আপডেট সময় : ১০:১২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬