ঢাকা ০৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতিকে স্বাগত জানালো বিভিন্ন দেশ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঘোষিত যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। এই পদক্ষেপকে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচনা করা হচ্ছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে এবং মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তাদের নিজস্ব প্রচেষ্টা অব্যাহত রাখার কথা জানিয়েছে। জাপানের চিফ ক্যাবিনেট সেক্রেটারি মিনোরু কিহারা এটিকে একটি ‘ইতিবাচক পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করেছেন এবং একটি স্থায়ী শান্তি চুক্তির প্রত্যাশা ব্যক্ত করেছেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ এই যুদ্ধবিরতির প্রশংসা করলেও লেবাননের সংকটজনক পরিস্থিতির কথা উল্লেখ করে এটিকে চুক্তিভুক্ত করার আহ্বান জানিয়েছেন।

ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় সকল পক্ষকে সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং কূটনৈতিক প্রচেষ্টাকে সম্মান জানানোর আহ্বান জানিয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার যুদ্ধবিরতি চুক্তি বজায় রাখতে যুক্তরাজ্যের সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন এবং এটিকে স্থায়ী শান্তিতে রূপান্তরের উপর জোর দিয়েছেন। ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এই সাময়িক যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে এবং সংঘাত নিরসনে সংশ্লিষ্ট সকল পক্ষের প্রচেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক ড্রোন বিধ্বস্ত

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতিকে স্বাগত জানালো বিভিন্ন দেশ

আপডেট সময় : ০৬:১০:৫৭ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬