ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

নেত্রকোণার পূর্বধলায় বিপুল পরিমাণ ভারতীয় কম্বল জব্দ, চালক পলাতক

নেত্রকোণার পূর্বধলা উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কম্বল জব্দ করেছে পুলিশ। এ সময় কম্বল বহনকারী একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে চালক গাড়ি ফেলে পালিয়ে যায়।

মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ইছুলিয়া বাজারের পাশের সড়কে এই অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, জব্দকৃত পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ১৬টি বস্তায় মোট ১৬০টি ভারতীয় সিঙ্গেল কম্বল উদ্ধার করা হয়। জব্দ করা এই কম্বলগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে পিকআপের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। এই ঘটনায় জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পলাতক চালকসহ অন্যান্য জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাপানকে হারিয়ে স্বস্তিতে আনচেলত্তি: ‘ধৈর্য হারাইনি, এটাই পরিপূর্ণ পারফরম্যান্স’

নেত্রকোণার পূর্বধলায় বিপুল পরিমাণ ভারতীয় কম্বল জব্দ, চালক পলাতক

আপডেট সময় : ১০:৫৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬